বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
Phulpur24
স্থানীয়

নারীদের কর্মসংস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছে A&J Craft

নারীদের কর্মসংস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছে A&J Craft

নুসরাত জাহান

Editor

২৭ জুন ২০২৬1 মিনিট পড়া70 বার দেখা হয়েছে
নারীদের কর্মসংস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছে A&J Craft
ছবি- ফুলপুর ২৪
দেশীয় হস্তশিল্পের বিকাশ এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হস্তশিল্পভিত্তিক প্রতিষ্ঠান A&J Craft। কাপড়ের ওপর নারীদের হাতে তৈরি নান্দনিক শৈল্পিক কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি শত শত নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতার পথ সুগম করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জাফিরুল ইসলাম। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। ২০০৬ সালে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে তিনি এই উদ্যোগের যাত্রা শুরু করেন। দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার ফলে বর্তমানে শেরপুর, বগুড়া, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলার শত শত নারী A&J Craft-এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। বিশেষ করে ২০২১ সালের পর থেকে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। বর্তমানে A&J Craft-এ ৪০০-এরও বেশি নারী কর্মরত রয়েছেন। তাঁদের দক্ষতা, সৃজনশীলতা ও পরিশ্রমে তৈরি হস্তশিল্প দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সমাদৃত হচ্ছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু মানসম্মত হস্তশিল্প উৎপাদন নয়; বরং নারীদের কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা। উদ্যোক্তাদের মতে, ভবিষ্যতে আরও বেশি নারীকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের আওতায় এনে দেশীয় হস্তশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ