স্থানীয়
বোনাসের নামে ভাড়া নৈরাজ্য,যাত্রী জিম্মি, প্রশাসন নীরব
বোনাসের নামে ভাড়া নৈরাজ্য,যাত্রী জিম্মি, প্রশাসন নীরব

পবিত্র ঈদুল আজহার আনন্দ শেষে লাখো মানুষ আবারও জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন।পরিবার-পরিজনের সঙ্গে কয়েকটি আনন্দময় মুহূর্ত কাটিয়ে নতুন উদ্যমে কর্মজীবনে ফেরার এই যাত্রা হওয়ার কথা ছিল স্বস্তিদায়ক।
কিন্তু বাস্তবতা হলো ভিন্ন।ঈদের এক সপ্তাহ পার হলেও এখনো ফুলপুরের গণপরিবহনে চলছে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব।‘ঈদ বোনাস’ নামের অদ্ভুত এক অজুহাতে যাত্রীদের পকেট কেটে নেওয়া হচ্ছে প্রকাশ্যেই।
এই নৈরাজ্য যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন,ক্ষোভ প্রকাশ করেন,সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন;কিন্তু কার্যকর কোনো প্রতিকার চোখে পড়ে না।
প্রশাসনের অভিযান,ভ্রাম্যমাণ আদালত কিংবা নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা ঈদের আগে-পরে যেন রহস্যজনকভাবে হারিয়ে যায়।ফলে পরিবহন খাতে এক শ্রেণির অসাধু ব্যক্তি সুযোগ বুঝে সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত অর্থ আদায় করে চলেছে।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান,ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।অন্যথায় প্রতি ঈদেই সাধারণ মানুষকে একই দুর্ভোগের শিকার হতে হবে এবং জনগণের মনে আইনের শাসন ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন আরও গভীর হবে।
এভাবে চলতে পারে না।পরিবহন ব্যবসা কোনো দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়,ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়কে ‘বোনাস’ বলে বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে।কারণ কোনো শ্রমিকের বোনাস যাত্রীর পকেট কেটে আদায় করার অধিকার কেউ পায় না।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
