মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Phulpur24
স্থানীয়

৮ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

৮ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

M

mymensingh

Local Correspondent

২১ মে ২০২৬1 মিনিট পড়া29 বার দেখা হয়েছে
৮ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার
phulpur.24
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৯ মে ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর নলুয়াপাড়া শম্ভুগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,মোছাঃ শেফালী আক্তার আশা (২১) ও মোঃ হাসিবুল হাসান (২১)। তারা উভয়েই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ