স্থানীয়
গাজীপুরে ইজারা পাওয়ার আগেই পশুর হাটের গেইট নির্মাণ
গাজীপুরে ইজারা পাওয়ার আগেই পশুর হাটের গেইট নির্মাণ

নজরুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি:
ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর সদর উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারা সংক্রান্ত দরপত্র আহ্বানের পরই এক ব্যক্তি নিজেকে ইজারাদার পরিচয় দিয়ে হাটের গেইট নির্মাণ ও ব্যানার-ফেস্টুন টানানোর অভিযোগ উঠেছে।
ঘটনাটি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর শ্যামলী এলাকায় ঘটেছে।
সোমবার (১৭ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় আসাদুজ্জামান আসাদ নামের এক ব্যক্তি নিজেকে ইজারাদার পরিচয় দিয়ে মনিপুর শ্যামলী মোড়ে গেইট নির্মাণ করেছেন এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন টানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক।
এ বিষয়ে আসাদুজ্জামান আসাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ইজারা এখনো হাতে পাইনি, তবে সব প্রসেসিং শেষ। এখন শুধু টাকা জমা দেব। প্রচার করা যায়, ওনারাও বলছিল প্রচার-টচার করলে করতে থাকেন।”
ইজারা চূড়ান্ত হওয়ার আগেই নিজেকে ইজারাদার হিসেবে প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হ্যাঁ, তাহলে এখন কী করা লাগবে। ঠিক আছে, যারা ইজারা দেয় তাদের সঙ্গে আলোচনা করব।”
তবে ঘটনার দিন বিকেলেই গেইটে লাগানো ইজারাদার পরিচয়সংবলিত ব্যানার খুলে ফেলা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, প্রশাসনিকভাবে ইজারা সম্পন্ন হওয়ার আগেই কীভাবে কেউ নিজেকে ইজারাদার হিসেবে ঘোষণা দিতে পারেন।
উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলা প্রশাসনের জারি করা অস্থায়ী পশুর হাট ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ১৩ মে দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ১৮ মে বিকেল ৩টায় দরপত্রের বক্স উন্মুক্ত করার কথা উল্লেখ রয়েছে।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, “এমনটি করার কোনো সুযোগ নেই। যদি কেউ করে থাকে, তাহলে আগামীকাল এসিল্যান্ডকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
