মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Phulpur24
স্থানীয়

গোয়াতলা শসার বাজার-কালাইজানি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

গোয়াতলা শসার বাজার-কালাইজানি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

M

mymensingh

Local Correspondent

২২ জুন ২০২৬1 মিনিট পড়া23 বার দেখা হয়েছে
গোয়াতলা শসার বাজার-কালাইজানি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
phulpur.24
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের গোয়াতলা শসার বাজার থেকে কালাইজানি গ্রামে যাওয়ার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দারা মাননীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি সংস্কার ও চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের আন্তরিক উদ্যোগে গোয়াতলা শসার বাজার-কালাইজানি সড়কের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকাবাসী একটি নিরাপদ ও টেকসই সড়ক সুবিধা পাবে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ