স্থানীয়
ফুলপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
ফুলপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” — এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের Pubali Bank PLC ফুলপুর শাখায় ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন সেবা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে পূবালী ব্যাংক ফুলপুর শাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে হাসপাতাল রোড সংলগ্ন পূবালী ব্যাংক ফুলপুর শাখা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকার আঞ্জুমান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আনোয়ার হোসেন, এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মন, ফুলপুর উপ-শাখার ম্যানেজার মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা।
বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। ক্যাশলেস সেবার মাধ্যমে গ্রাহকরা দ্রুত ও ঝামেলামুক্ত ব্যাংকিং সুবিধা পাবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
