স্থানীয়
তারাকান্দায় চলছে ভূমিসেবা মেলা-২০২৬ : তাৎক্ষণিক সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা
তারাকান্দায় চলছে ভূমিসেবা মেলা-২০২৬ : তাৎক্ষণিক সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় তারাকান্দা উপজেলা-এ দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা-২০২৬। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় বিপুল সংখ্যক সেবাপ্রত্যাশীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মেলায় আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন ভূমিসেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে। বিশেষ করে নামজারি শুনানিতে আগত আবেদনকারীদের শুনানি শেষে মঞ্জুরযোগ্য নথি দ্রুত নিষ্পত্তি করে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভিসিয়ার কেটে সঙ্গে সঙ্গেই নামজারি খতিয়ান সরবরাহ করা হচ্ছে। এছাড়াও নিষ্পত্তিকৃত মিসকেইসের আদেশও তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে।
সেবাগ্রহীতারা জানান, দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা সহজে সমাধান হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দেওয়া। একই সঙ্গে ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে জনবান্ধব সেবা নিশ্চিত করা।
উপজেলা ভূমি অফিস, তারাকান্দা উপজেলা জানায়, জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
