মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Phulpur24
স্থানীয়

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিশেষ পদক অর্জন করল আরশা তাইয়্যেবা আদ্র

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিশেষ পদক অর্জন করল আরশা তাইয়্যেবা আদ্র

নুসরাত জাহান

Editor

২০ মে ২০২৬1 মিনিট পড়া35 বার দেখা হয়েছে
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিশেষ পদক অর্জন করল আরশা তাইয়্যেবা আদ্র
ফুলপুর -২৪
ময়মনসিংহে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিশেষ পদক অর্জন করেছে আরশা তাইয়্যেবা আদ্র। বুধবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিযোগীর মধ্যে দক্ষতা, নৈপুণ্য ও চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে বিশেষ এ সম্মাননা অর্জন করেন আরশা তাইয়্যেবা আদ্র। তিনি পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের কন্যা। আরশার এ সাফল্যে তার পরিবার, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার এই অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবারের সদস্যরা।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ