স্থানীয়
বালিয়া ইউনিয়নে ১ হাজার ৮৩৫ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বালিয়া ইউনিয়নে ১ হাজার ৮৩৫ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ হাজার ৮৩৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে বালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক পরিতোষ সূত্রধর।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চাল বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম আদালতের চেয়ারম্যান তৌহিদ হোসেন, ইউপি সচিব আনিছুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তাকিম শেখ, সাধারণ সম্পাদক রাতুল সরকারসহ অনেকে।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুসরণ করে এ সহায়তা প্রদান করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
ঈদকে সামনে রেখে সরকারের এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
