স্থানীয়
ফুলপুরে কুরবানীর পশুর হাটে ভেটেনারি মেডিকেল টিমের কার্যক্রম শুরু
ফুলপুরে কুরবানীর পশুর হাটে ভেটেনারি মেডিকেল টিমের কার্যক্রম শুরু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানীর পশুর হাটে ভেটেনারি মেডিকেল টিমের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।একইসঙ্গে উপজেলার বিভিন্ন পশুর হাট ও বাজারে আজ থেকে মেডিকেল টিমের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পশুর হাটে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, অসুস্থ পশু শনাক্তকরণ, ভেজাল ও ক্ষতিকর ওষুধ প্রয়োগ রোধ এবং ক্রেতা-বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন,প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন হাট কমিটির প্রতিনিধিরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে,ঈদকে সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে মেডিকেল টিম দায়িত্ব পালন করবে।এসব টিম পশুর স্বাস্থ্য পরীক্ষা,প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান, অসুস্থ পশু শনাক্ত এবং নিরাপদ কুরবানী নিশ্চিত করতে কাজ করবে।
আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় বিভিন্ন বাজার ও হাটে প্রাণিসম্পদ বিভাগের সদস্যরা মাঠ পর্যায়ে তদারকি চালাচ্ছেন।এ সময় পশু ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, সুস্থ ও নিরাপদ পশু কেনাবেচা নিশ্চিত করতে ঈদের আগ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
