স্থানীয়
ফুলপুরে নিষিদ্ধ আ'লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ মিছিল
ফুলপুরে নিষিদ্ধ আ'লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের ফুলপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা কৃষক দল।
সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টায় উপজেলা কৃষক দলের উদ্যোগে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, "দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
তিনি আরও বলেন, নেতাকর্মীদের সব ধরনের উসকানি এড়িয়ে সাংগঠনিকভাবে রাজপথে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
