কৃষিব্রেকিং
ফুলপুরে ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক দলের স্মারকলিপি
ফুলপুরে ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক দলের স্মারকলিপি

ফুলপুরে ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক দলের স্মারকলিপি
ময়মনসিংহের ফুলপুরে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত ও সঠিক পরিমাপে ধান ক্রয় কার্যক্রম পরিচালনার দাবিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা ও কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে কৃষক দলের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে কৃষক নেতারা অভিযোগ করেন,বাজারে ধানের দাম কম থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদারের বিরুদ্ধে সঠিক পরিমাপে ধান ক্রয় না করার অভিযোগও তুলে ধরেন তারা।এতে করে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে উল্লেখ করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি জোরদার, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ওজনে অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান কৃষক দলের নেতারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি আবদুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

কৃষি১৮ মে ২০২৬
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নুসরাত জাহান2 মিনিট

কৃষি১৪ মে ২০২৬
ফুলপুর খাদ্য গুদামে সরকারি দামে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন
ফুলপুর খাদ্য গুদামে সরকারি দামে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন
mymensingh1 মিনিট

ব্রেকিং
কৃষি১৩ মে ২০২৬
স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত,ফুলপুরে সরকারি ধান সংগ্রহে লটারি
স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত,ফুলপুরে সরকারি ধান সংগ্রহে লটারি
mymensingh1 মিনিট

ব্রেকিং
কৃষি১৩ মে ২০২৬
ধান কাটার শ্রমিক সংকটে শিক্ষার্থীদের মাঠে কাজ
ধান কাটার শ্রমিক সংকটে শিক্ষার্থীদের মাঠে কাজ
মাহমুদ হাসান1 মিনিট