মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Phulpur24
স্থানীয়ব্রেকিং

পাহাড়ি ঢলে প্লাবিত হালুয়াঘাটের ৩ ইউনিয়নের অধিকাংশ গ্রাম

পাহাড়ি ঢলে প্লাবিত হালুয়াঘাটের ৩ ইউনিয়নের অধিকাংশ গ্রাম

M

mymensingh

Local Correspondent

১৩ মে ২০২৬1 মিনিট পড়া76 বার দেখা হয়েছে
পাহাড়ি ঢলে প্লাবিত হালুয়াঘাটের ৩ ইউনিয়নের অধিকাংশ গ্রাম
ফুলপুর ২৪
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভুবনকুড়া, হালুয়াঘাট সদর ও গাজিরভিটা ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার (১৩ মে) টানা দুই দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে উপজেলার নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের প্রবল স্রোতে মেনেং ও বোরাঘাট নদীর বিভিন্ন স্থানে পাড় ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে। এতে অসংখ্য বাড়িঘর, গ্রামীণ সড়ক এবং বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত পানিতে ডুবে গেছে। অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। কৃষকরা জানান, হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় তারা পাকা ও আধাপাকা বোরো ধান ঘরে তুলতে পারেননি। ফলে চলতি মৌসুমে বোরো চাষিদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কৃষক পানির নিচে তলিয়ে যাওয়া ধানক্ষেত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে নদীভাঙন ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কিছু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি নতুন করে পানি বৃদ্ধি পেলে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ