স্থানীয়
ফুলপুরে কোরবানির হাটে জাল নোট প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ
ফুলপুরে কোরবানির হাটে জাল নোট প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশেষভাবে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখা,ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করা এবং জাল নোটের মাধ্যমে কোনো কৃষক বা খামারি যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া ঈদের সময় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার,গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।সবাই সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে ঈদকালীন সময়ে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
