স্থানীয়ব্রেকিং
সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহের ফুলপুর উপজেলা উপজেলার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে মাঠে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে বিদ্যালয়ের পুরো মাঠ পানিতে তলিয়ে গেছে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা তো দূরের কথা, অনেক সময় শ্রেণিকক্ষে যাতায়াত করতেও সমস্যার সম্মুখীন হচ্ছে। মাঠে পানি জমে থাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে অভিভাবকদের অভিযোগ।
এ বিষয়ে এলাকাবাসী জানান, মাঠের পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও মাঠ সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
