শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
Phulpur24
স্থানীয়

ফুলপুরের রূপসীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

ফুলপুরের রূপসীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

মাহমুদ হাসান

Senior Reporter

১৪ মে ২০২৬1 মিনিট পড়া82 বার দেখা হয়েছে
ফুলপুরের রূপসীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলা উপজেলার ৮ নম্বর রূপসী ইউনিয়নের ঘোমগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাইসগা গাংপাড়া পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেইজ তৈরির কাজে অত্যন্ত নিম্নমানের ৪ নম্বর ইট ও রাবিস ব্যবহার করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বালু ও সুরকির সঠিক মিশ্রণ ব্যবহার করার কথা থাকলেও সেখানে বালু মিশ্রিত রাবিস দিয়ে দায়সারা কাজ করা হচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে। তারা জানান, কাজের মান নিয়ে প্রশ্ন তুলে নির্মাণকাজ বন্ধ রাখার কথা বললে কয়েকজন স্থানীয় ব্যক্তির ওপর হামলার ঘটনাও ঘটে। স্থানীয়রা দ্রুত এই অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা টেকসই ও মানসম্মত রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারা বলেন, “আমরা কোনো বালির বাঁধ চাই না, জনগণের ট্যাক্সের টাকায় মজবুত ও টেকসই রাস্তা চাই।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ