স্থানীয়ব্রেকিং
মৃত মুরগী জবাই করে বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড
মৃত মুরগী জবাই করে বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে মৃত মুরগী জবাই করে বিক্রির অপরাধে দুইজনকে শাস্তি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো: সুলতান মিয়া (৫০)-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে নাজমুল হক (১৯)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মৃত মুরগী জবাই করে বিক্রির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
