স্থানীয়ব্রেকিং
ত্রিশালে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
ত্রিশালে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৃথক পৃথক অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মে রাতে ত্রিশাল পৌরসভার দরিরামপুর ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ শিখা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় মোঃ খোকন আলীর বাড়ির উঠান থেকে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এদিকে ১৪ মে রাতে ত্রিশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উজানপাড়া এলাকায় রশিদ ভবনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ আলম মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে একই দিন সকালে ত্রিশাল থানার সতেরপাড়া (কেরানীকান্দা) এলাকায় হারুনের পরিত্যক্ত পল্ট্রি মুরগির ফার্মের দক্ষিণ পাশের ফাঁকা জায়গা থেকে আলফাজ (২৭) নামে এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
