স্থানীয়ব্রেকিং
ফুলপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট, ৪ মামলায় জরিমানা ১৬ হাজার
ফুলপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট, ৪ মামলায় জরিমানা ১৬ হাজার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)
বৃহস্পতিবার (১৪ মে) পরিচালিত এ অভিযানে মোট ৪টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়,উপজেলার আমুয়াকান্দা ধানমহল এলাকায় অবস্থিত মেসার্স গৌরাঙ্গ ভান্ডার ও মেসার্স ত্বকী ট্রেডার্স বৈধ ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্পবিহীন ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার মক্কা স্টোর এবং মেসার্স মদিনা পার্টস হাউস বৈধ ওজনযন্ত্র সরবরাহকারী সনদ ছাড়া ওজনযন্ত্র বিক্রি করায় প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে মেসার্স মদিনা পার্টস হাউস থেকে একটি মেয়াদোত্তীর্ণ স্ট্যাম্পযুক্ত ওজনযন্ত্র জব্দ করা হয়।
ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় অফিসের পরিদর্শক প্রকৌশলী মেহের আপফান।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
