স্থানীয়
ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে প্রশাসনের অভিযান
ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের মাঝখানে লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের দোকান বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ যাত্রী, পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল।
এ অবস্থায় যানজট নিরসন ও সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। এ সময় তাকে সহযোগিতা করেন ফুলপুর থানার এএসআই শাহপরানসহ পুলিশ সদস্যরা।
অভিযানকালে সড়কের মাঝখানে বসানো অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের রাস্তা দখল করে দোকান না বসানোর জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে জনদুর্ভোগ সৃষ্টি হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানান।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
