মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Phulpur24
স্থানীয়ব্রেকিং

গৌরীপুরে কুখ্যাত মোটরসাইকেল চোর ফ্রিডম মানিক গ্রেফতার

গৌরীপুরে কুখ্যাত মোটরসাইকেল চোর ফ্রিডম মানিক গ্রেফতার

মাহমুদ হাসান

Senior Reporter

১৫ মে ২০২৬1 মিনিট পড়া68 বার দেখা হয়েছে
গৌরীপুরে কুখ্যাত মোটরসাইকেল চোর ফ্রিডম মানিক গ্রেফতার
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সতিষা এলাকা থেকে কুখ্যাত মোটরসাইকেল চোর ফ্রিডম মানিক ওরফে চোরা মানিক ওরফে মোস্তাফিজুর রহমান মানিক চৌধুরী (৩৯) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত মানিক দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের কাছে তিনি “চোরা মানিক” নামে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়াও তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কে ছিলেন তারা।

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ