স্থানীয়ব্রেকিং
ফুলপুরে উন্নয়ন ও মানবিক সেবায় প্রশংসিত সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম
ফুলপুরে উন্নয়ন ও মানবিক সেবায় প্রশংসিত সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নীরবে নিরলসভাবে জনসেবামূলক কাজ করে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। সততা, মানবিকতা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তনের ছাপ রেখেছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবা সহজীকরণ, পৌর এলাকার উন্নয়ন, যানজট নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনদুর্ভোগ কমাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া দ্রুত সেবা পায়, সে বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধি, অবৈধ দখল উচ্ছেদ, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসিত হচ্ছে। পৌর এলাকার সৌন্দর্যবর্ধন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেও তিনি নিয়মিত তদারকি করছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, ছোট ছোট উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে ফুলপুরে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছেন শফিকুল ইসলাম। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ সাধারণ মানুষের মনে ইতোমধ্যেই একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
উপজেলা প্রশাসন ফুলপুরের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর নেতৃত্ব স্থানীয় জনগণের মাঝে আশাবাদ সৃষ্টি করেছে।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
