স্থানীয়
গাজীপুরে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ ও বিচারের দাবি
গাজীপুরে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ ও বিচারের দাবি
ম
মাহমুদ হাসান
Senior Reporter

ছবি- ফুলপুর ২৪
গাজীপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় হামলা, লুটপাট, দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী এস. এম. আতিকুল ইসলাম।
গতকাল শনিবার উপজেলার বাঘের বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাকে ও তার ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাঘের বাজার উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে তার মালিকানাধীন জমিতে দীর্ঘ প্রায় তিন দশক ধরে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হচ্ছে। ওই দোকানগুলোতে ভাড়াটিয়ারা শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে স্থানীয় একটি চক্র তার কাছে চাঁদা দাবি শুরু করে।
তিনি জানান, প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করা হলেও পরে সেটি বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। ভুক্তভোগীর অভিযোগ, গত ২ মে রাতে দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক তার দোকানে এসে পুনরায় চাঁদা দাবি করে।
টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং পরে দলবদ্ধভাবে এসে তার ভাড়াটিয়াদের দোকান থেকে তালকাঠ ও ইট লুট করে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, শুধু লুটপাটই নয়, তারা আমার দোকানে ভাঙচুর করেছে। দোকানের সামনে টিনের বেড়া দিয়ে ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে।
আমার ভাড়াটিয়াদের দোকান থেকে বের করে দেওয়া হয়েছে। আতিকুল ইসলাম আরো জানান, ঘটনার আগেই তিনি জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পরবর্তীতে থানার পরামর্শে আদালতে মামলা দায়ের করেন। কিন্তু মামলা করার পর অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ তার।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হোক এবং দোষীরা আইনের আওতায় আসুক। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর কয়েকজন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
468x60
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

ব্রেকিং
স্থানীয়১৬ মে ২০২৬
দীর্ঘ ৩৫ বছরের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, নিরাপদ চলাচলের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ
দীর্ঘ ৩৫ বছরের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, নিরাপদ চলাচলের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ
ফারহানা আক্তার2 মিনিট

স্থানীয়১৬ মে ২০২৬
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফুলপুর উপজেলা প্রতিনিধি1 মিনিট

স্থানীয়১৬ মে ২০২৬
ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল জব্দ
ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল জব্দ
ফারহানা আক্তার2 মিনিট

ব্রেকিং
স্থানীয়১৬ মে ২০২৬
রাতের আঁধারে সরকারি চাল পাচারের চেষ্টা, ৬৬৭ বস্তাসহ ট্রাক জব্দ,আটক ২
রাতের আঁধারে সরকারি চাল পাচারের চেষ্টা, ৬৬৭ বস্তাসহ ট্রাক জব্দ,আটক ২
নুসরাত জাহান1 মিনিট
