মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Phulpur24
স্থানীয়

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার আবেগঘন বিদায়ী বার্তা

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার আবেগঘন বিদায়ী বার্তা

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

২১ মে ২০২৬1 মিনিট পড়া66 বার দেখা হয়েছে
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার আবেগঘন বিদায়ী বার্তা
ফুলপুর -২৪
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা তার দীর্ঘ প্রশাসনিক দায়িত্ব শেষে ফুলপুরবাসীর উদ্দেশে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। প্রায় ১ বছর ৬ মাস ২৭ দিন দায়িত্ব পালন শেষে তিনি বলেন,এই সময়কালে সাধারণ মানুষের অকুন্ঠ ভালোবাসা ও সম্মান পেয়েছেন, যার জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমার কর্মকালে আমি মনেপ্রাণে ফুলপুর এবং ফুলপুরের মানুষের ভালো চেয়েছি। অনেক কিছু হয়তো করতে পারিনি,তবে শতভাগ আন্তরিকতা এবং চেষ্টা ছিলো।দায়িত্বে থাকাকালীন আইন ও নীতিমালার মধ্যে থেকে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। বিদায়ী বার্তায় তিনি ফুলপুরে দায়িত্ব পালনকালে সহযোগিতা করা সকল সহকর্মী,জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। শেষে তিনি বলেন,যারা সহজভাবে পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।ভালো থাকুক ফুলপুর। তার এই বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে আবেগের সৃষ্টি করেছে।অনেকেই তার কর্মকালীন সময়ের সততা,আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। ফুলপুরবাসীর মতে,তার দায়িত্বকালীন সময়টি উন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ