রাজনীতি
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অবহেলিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবশেষে উন্নয়নের মুখ দেখেছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির পর কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ হাসান হাবীবের উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় রাস্তাটির উন্নয়ন কাজ বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে ধুলাবালির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ত। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ হাসান হাবীব স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে রাস্তাটির উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেন। তার ধারাবাহিক প্রচেষ্টা ও তদারকির ফলে অবশেষে রাস্তাটি সংস্কার ও উন্নয়নের আওতায় আসে।
এলাকাবাসী বলেন, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর আমরা একটি চলাচল উপযোগী রাস্তা পেয়েছি। এজন্য আমরা হাফেজ হাসান হাবীবের প্রতি কৃতজ্ঞ।
এ বিষয়ে হাফেজ হাসান হাবীব বলেন, জনগণের সেবা করাই আমার লক্ষ্য। আমি সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এভাবে জনস্বার্থে কাজ করে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

রাজনীতি৮ জুন ২০২৬
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিকে অভিনন্দন জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিবুল হক রানা
mymensingh1 মিনিট

রাজনীতি৮ জুন ২০২৬
শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তাঁর বোনের জানাজা অনুষ্ঠিত
শ্রীপুরে সাবেক মেয়র আনিছুর রহমান ও তাঁর বোনের জানাজা অনুষ্ঠিত
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

রাজনীতি২১ মে ২০২৬
ফুলপুরে ছাত্রদল নেতা রাশেদুল করিম সোহাগকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
ফুলপুরে ছাত্রদল নেতা রাশেদুল করিম সোহাগকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
ফুলপুর উপজেলা প্রতিনিধি1 মিনিট

রাজনীতি২১ মে ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি
জুলাই সনদ বাস্তবায়নে মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি
mymensingh1 মিনিট