শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Phulpur24
দুর্ঘটনাব্রেকিং

ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ধলী (বাজার সংলগ্ন) স্থানে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত ।

ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ধলী (বাজার সংলগ্ন) স্থানে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত ।

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

১৯ জুন ২০২৬1 মিনিট পড়া9 বার দেখা হয়েছে
ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ধলী (বাজার সংলগ্ন) স্থানে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত ।
phulpur.24
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।তার পরিচয় উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কের ধলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা সড়কের পাশে একজন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে।তবে তার আগেই তিনি মারা যান বলে জানা যায়।পরে মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে,নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ফুলপুর থানা পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে।কোনো ব্যক্তি যদি নিহতের পরিচয় সম্পর্কে তথ্য জেনে থাকেন,তাহলে দ্রুত ফুলপুর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ