শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Phulpur24
কবিতা

হে আমার প্রিয়তমা আহলিয়া

হে আমার প্রিয়তমা আহলিয়া

ফারহানা আক্তার

Translator

১৯ জুন ২০২৬1 মিনিট পড়া5 বার দেখা হয়েছে
হে আমার প্রিয়তমা আহলিয়া
ফুলপুর -২৪
হে আমার প্রিয়তমা আহলিয়া ~আলমগীর কবির তোমাকে নিয়ে বৃষ্টির মতো অঝস্র শব্দ ঠোঁটের ভাঁজে উৎসারিত হয়। কী যে এক নেয়ামত নিয়ে খোদা এই রিক্ত উঠানে পাঠালেন! যদি হিমালয়ের চূড়ায় গিয়ে পৃথিবীকে জানিয়ে দিতে পারতাম— আলহামদুলিল্লাহ! পৃথিবী জানুক, খোদা তায়ালা নারীর মাঝে যে ভালোবাসা দিয়েছেন, তা তোমার এক অদৃশ্য নিয়ামত ছাড়া কিছুই না। সবাই জানুক, পাপের রাজ্যে মোহ আছে; পবিত্রতায় তোমার সীমাহীন রহমত। তোমার চোখে আল্লাহ তায়ালা যে কাজল দিয়েছেন, আমি তাকিয়ে তা থেকে পুণ্য পাই, যা পাপের রাজ্যে বিরল। তোমার চোখে আমি পৃথিবী নয়, দেখি স্বর্গের সুখ। তোমার কথায় মোহন দিয়েছেন রহমতের মধু। চোখে দিয়েছেন ক্লান্তির শেষ নিঃশ্বাস। এ পথ যতটা দীর্ঘ হোক, তুমিও হয়ে থাকো সে পথের বোরাক। সেদিনও তোমাকেই বেছে নেব, যেখানে আর কখনো মৃত্যু হবে না। (দীর্ঘদিন পরে লিখলাম)

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান