স্থানীয়
ফুলপুরে বিশেষ অভিযানে পৌর আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেন গ্রেফতার
ফুলপুরে বিশেষ অভিযানে পৌর আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেন গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযান পরিচালনা করে একটি মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর থানার মামলা নং-০৪, তারিখ ২৫ আগস্ট ২০২৪, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩) ধারা এবং ১৪৩/৪৪৮/৩৮০/৪২৭ ধারায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি তোফাজ্জল হোসেন (৪৫)-কে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার কমিশনার হিসেবে পরিচিত।
ফুলপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
