স্থানীয়
ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার
ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা মাছ বাজারে আজ ২৪ জুন, বুধবার নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের মাছ বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
