স্থানীয়
শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ কর্মসূচির উদ্বোধন
শ্রীপুরে ইসলামী ছাত্রশিবিরের ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সেক্রেটারি বায়জিদ মাহমুদ। এ সময় সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও স্মার্টফোনের অতিনির্ভরতা থেকে দূরে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির স্লোগান ছিল, “মাঠের গর্জন ফিরুক বুকে, মাদক-স্মার্টফোন থাকুক দূরে।”
আয়োজকরা জানান, ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১২টি ফুটবল বিতরণ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে এ কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও তারা জানিয়েছেন।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
