বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Phulpur24
স্থানীয়

ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায়ে সাফল্য, এক অর্থবছরে আদায় ১৫ কোটি ৮০ লাখ টাকা

ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায়ে সাফল্য, এক অর্থবছরে আদায় ১৫ কোটি ৮০ লাখ টাকা

M

mymensingh

Local Correspondent

২ জুলাই ২০২৬2 মিনিট পড়া16 বার দেখা হয়েছে
ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায়ে সাফল্য, এক অর্থবছরে আদায় ১৫ কোটি ৮০ লাখ টাকা
phulpur.24
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে সরকারি রাজস্ব আদায় করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা-এর নেতৃত্বে ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও ডিজিটাল কার্যক্রমের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি এসেছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায়ের খাতভিত্তিক তথ্য অনুযায়ী ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা। চলনাদিত্ব (মিউটেশন) নবায়ন বাবদ ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা। ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা। মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, "সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নত ভূমি ব্যবস্থাপনায় আমরা নিরলসভাবে কাজ করে যাব। তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার প্রসার এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য ময়মনসিংহ সদর উপজেলার সকল ভূমি মালিক, সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ