মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
Phulpur24
স্থানীয়

এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত

এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

২ জুলাই ২০২৬1 মিনিট পড়া18 বার দেখা হয়েছে
এইচএসসি পরীক্ষার আগের রাতে সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষার্থী গুরুতর আহত
phulpur.24
এইচএসসি পরীক্ষার আগের রাতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পরীক্ষার্থী। তিনি ফুলপুর উপজেলার শালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুন্নেছার কন্যা পৌশি। পারিবারিক সূত্রে জানা যায়, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ ঘরের সিলিং ফ্যান খুলে তাঁর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে নেত্রকোনা আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে পৌশি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণে তাঁর নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। পৌশির দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ