স্থানীয়
ফুলপুরে সড়কের ভাঙা অংশে বড় গর্ত, দুর্ঘটনার শঙ্কা
ফুলপুরে সড়কের ভাঙা অংশে বড় গর্ত, দুর্ঘটনার শঙ্কা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর গ্রামের খড়িয়া ঘাটের সামনে সড়কের একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। পাশাপাশি অসংখ্য পথচারীও নিয়মিত যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কের ভাঙা অংশটি সংস্কার না করায় গর্তটি এখন জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা না হলে যান চলাচলে আরও দুর্ভোগ বাড়বে। জনসাধারণের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা নিয়ে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
