স্থানীয়
ফুলপুরে গোখরা সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোক
ফুলপুরে গোখরা সাপের কামড়ে মসজিদের ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোক

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক হাফেজ আবদুল কাদের জিলানী গোখরা সাপের কামড়ে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ আবদুল কাদের জিলানী দীর্ঘদিন ধরে নয়াপাড়া গ্রামের একটি মসজিদে ইমামতি করার পাশাপাশি মক্তবে শিশুদের কোরআন শিক্ষা দিতেন।
বুধবার (১৫ জুলাই) মাগরিবের নামাজ আদায়ের পর তিনি নিজ কক্ষে বিশ্রাম নেন। পরে এশার আজানের সময় ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে একটি গোখরা সাপ তাকে কামড় দেয়।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন।
হাফেজ আবদুল কাদের জিলানীর মৃত্যুতে পরিবারের সদস্য, মুসল্লি, শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
