স্থানীয়
তারাকান্দায় ভূমিসেবা মেলা,২০২৬ উদ্বোধন র্যালী ও আলোচনা সভায় জনবান্ধব ভূমিসেবার প্রত্যয়
তারাকান্দায় ভূমিসেবা মেলা,২০২৬ উদ্বোধন র্যালী ও আলোচনা সভায় জনবান্ধব ভূমিসেবার প্রত্যয়

ময়মনসিংহের তারাকান্দায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “ভূমিসেবা মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে তারাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
