স্থানীয়
ভাইকে ঠকাতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ
ভাইকে ঠকাতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঘেধরা গ্রামে ওয়ারিশ সম্পত্তি দখলকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, নিজের সহোদর ভাইকে বঞ্চিত করতে আদালতের আদেশকেও তোয়াক্কা না করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন রফিকুল ইসলাম। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,বাঘেধরা গ্রামের বাসিন্দা আনোয়ারুল ইসলাম ও রফিকুল ইসলাম সহোদর ভাই। পৈতৃক সম্পত্তির বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।বিরোধের একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ালে আদালত সংশ্লিষ্ট জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। একইসঙ্গে সংশ্লিষ্ট পক্ষকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে,বাঘেধরা মৌজার ২৪৪ নম্বর খতিয়ানের ১০০ নম্বর দাগের হাল ৫০০ বিআরএস ১৭/১০২/১০৩, জেএল নম্বর ৩৬ এর অন্তর্ভুক্ত বাড়ির ভূমিকে কেন্দ্র করেই এ বিরোধের সৃষ্টি হয়েছে।কিন্তু আদালতের স্পষ্ট নির্দেশনার পরও সেখানে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে রফিকুল ইসলামের বিরুদ্ধে।
ভুক্তভোগী আনোয়ারুল ইসলামের অভিযোগ, ওয়ারিশ সম্পত্তির সড়কসংলগ্ন মূল্যবান অংশ আত্মসাৎ করার উদ্দেশ্যে রফিকুল ইসলাম কৌশলে তার স্ত্রী হামিদা খাতুনের নামে দলিল সম্পাদন করেছেন।
তিনি দাবি করেন,“পারিবারিক সম্পত্তি ভাগাভাগির আগেই পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ অংশ নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।এখন আদালতের নিষেধাজ্ঞাও উপেক্ষা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ,আদালতের নির্দেশনার পরও নির্মাণকাজ চালিয়ে যাওয়া বিচারব্যবস্থাকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।তারা বলছেন,জমির লোভে এখন মানুষ রক্তের সম্পর্কও ভুলে যাচ্ছে।ভাইকে ঠকাতে আদালতের আদেশ পর্যন্ত অমান্য করার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।
এলাকাবাসী আরও জানান,বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চলমান থাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে।যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
তবে এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।সচেতন মহলের মতে,আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ শুধু আইনের লঙ্ঘনই নয়,এটি বিচারব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা।তারা অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ


স্থানীয়২৫ আগস্ট ২০২৬
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 মিনিট

স্থানীয়২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 মিনিট

স্থানীয়২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 মিনিট
