Tuesday, May 12, 2026
LocalBREAKING

ফুলপুরে কিশোরী বিষপান, প্রধান আসামি আটক

ফুলপুরে কিশোরী বিষপান, প্রধান আসামি আটক

A

Ariful Islam

Local Correspondent

|May 11, 2026|1 min read|11 views
ফুলপুরে কিশোরী  বিষপান, প্রধান আসামি আটক
ফুলপুরে কিশোরী বিষপান, প্রধান আসামি আটক ময়মনসিংহের ফুলপুর উপজেলা-এ রাবেয়া (১৩) নামে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করছো । এ ঘটনায় পুলিশ প্রধান আসামি হামিদুলকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুরাপুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া স্থানীয় বাসিন্দা মো. বিল্লাল হোসেনের মেয়ে। একই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও রাবেয়া ও হামিদুলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে রাবেয়ার বাবা বিল্লাল হোসেন তার ভাইকে বিষয়টি অবহিত করেন। পরে হামিদুলের বাবা নূরুল ইসলাম এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে তাদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর জের ধরে রাবেয়াকে বিষপান করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ফুলপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ঘটনাটি নিয়ে মৃত্যুর প্ররোচনার একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত হামিদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement

468x60

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles