Tuesday, May 12, 2026
LocalBREAKING

ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধ প্রক্রিয়াজাত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধ প্রক্রিয়াজাত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

A

Ariful Islam

Local Correspondent

|May 11, 2026|1 min read|8 views
ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধ প্রক্রিয়াজাত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ফুলপুর উপজেলার সাহাপুর বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পণ্য বাজারজাত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলায় অভিযুক্তকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোঃ শফিকুল ইসলাম।এ সময় তিনি জানান,জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

468x60

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles