রাজনীতি
এনসিপির ফুলপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল-মাসুদ
এনসিপির ফুলপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল-মাসুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ময়মনসিংহ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফুলপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটিতে মোঃ আল-মাসুদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।
নবমনোনীত সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আল-মাসুদ এক বিবৃতিতে দলীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ময়মনসিংহ জেলা কমিটিসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দায়িত্ব তাঁর জন্য গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব দেওয়ায় আমি ময়মনসিংহ জেলা কমিটিসহ এনসিপির সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই বিশ্বাস আমার আগামী দিনের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ মেধা, শ্রম ও সততা দিয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি আরও বলেন, নতুন এই দায়িত্ব পালনে ফুলপুর উপজেলার সর্বস্তরের জনগণ, গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

রাজনীতি৪ জুলাই ২০২৬
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
mymensingh1 মিনিট

রাজনীতি২৭ জুন ২০২৬
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
mymensingh1 মিনিট

রাজনীতি২৬ জুন ২০২৬
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

রাজনীতি১৫ জুন ২০২৬
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট