রাজনীতি
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন

ময়মনসিংহে প্রস্তাবিত বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্ধারণে আকুয়া বাইপাস সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল।
শনিবার (৪ জুলাই) সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা।
পরিদর্শনকালে প্রতিনিধি দল সম্ভাব্য স্থানটির ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, ভূমির উপযোগিতা এবং ভবিষ্যতে আধুনিক বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য দিকগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানান, পরিদর্শনের পর্যবেক্ষণ ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের জন্য উপযুক্ত স্থান চূড়ান্ত করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

রাজনীতি২৭ জুন ২০২৬
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
mymensingh1 মিনিট

রাজনীতি২৬ জুন ২০২৬
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

রাজনীতি১৫ জুন ২০২৬
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট

রাজনীতি১০ জুন ২০২৬
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট