রাজনীতিব্রেকিং
ফুলপুরে কৃষকের ধান কেটে দিল নিষিদ্ধ ছাত্রলীগ, সামাজিক মাধ্যমে আলোচনা
ফুলপুরে কৃষকের ধান কেটে দিল নিষিদ্ধ ছাত্রলীগ, সামাজিক মাধ্যমে আলোচনা

ময়মনসিংহের ফুলপুরে এক কৃষকের পাকা ধান কেটে দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহামেদ শাওন নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষকের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করেন।
জানা যায়, স্থানীয় এক কৃষকের জমির পাকা ধান কেটে দেন সংগঠনটির কয়েকজন নেতাকর্মী। এ সময় তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
কৃষকের দুঃসময়ে সহায়তা করাকে অনেকেই মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন। তবে অপরদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে এমন কার্যক্রম পরিচালনা ও তা সামাজিক মাধ্যমে প্রচার করাকে ঘিরে নানা প্রশ্ন তুলেছেন সচেতন মহল। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রচারণা ও নিজেদের সক্রিয়তা জানান দেওয়ার কৌশল বলেও মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত দেখা গেছে। অনেকে কৃষকের পাশে দাঁড়ানোর প্রশংসা করলেও, নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

রাজনীতি২৭ জুন ২০২৬
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
তারাকান্দায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ, প্রশ্নের মুখে বিএনপি নেতা
mymensingh1 মিনিট

রাজনীতি২৬ জুন ২০২৬
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
গাজীপুর করেসপন্ডেন্ট1 মিনিট

রাজনীতি১৫ জুন ২০২৬
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট

রাজনীতি১০ জুন ২০২৬
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
দীর্ঘ দুই যুগের অবহেলার অবসান, উন্নয়নের ছোঁয়া পেল শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাস্তা
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট