ক্রাইম
ধোবাউড়ায় কংস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার- পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা
ধোবাউড়ায় কংস নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার- পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রিয়ামনি নামে ৫ বছরের এক শিশুর মরদেহ কংস নদ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে স্বজনেরা স্বাভাবিক মৃত্যু ভাবলেও দাফনের জন্য গোসল করাতে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখতে পান।
আজ সোমবার সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল ৫ টার দিকে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজুমিয়ার মেয়ে রিয়ামনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিশুটির বাড়ি থেকে ৫০০ গজ দূরে কংস নদের বাঁকে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে উদ্ধার করেন।
স্বজনেরা জানান, রাতেই শিশুটির মরদেহ দাফনের প্রস্তুতি হিসেবে গোসল করাতে নেওয়া হয়। তখন শিশুটির স্পর্শকাতর স্থানে ক্ষত দেখা যায়। ওই অবস্থায় দাফনের প্রস্তুতি বন্ধ রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সোমবার সকালে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
শিশুটির বাবা তাজুমিয়া বলেন, ‘গতকাল আসরের নামাজের পর আমার মেয়ে চা-বিস্কুট খেয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর লাশ পাওয়া যায়। আমার ছোট মেয়ের সঙ্গে কেউ এমন কাজ করতে পারে, তা কখনো ভাবতে পারিনি। আমার নিষ্পাপ মেয়েকে শেষ করে দিল।’ আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা শিশুটিকে ধর্ষণ করে হত্যার পর নদীতে মরদেহ ফেলা হয়। কে এমন কাজ করেছে, তা উদ্ঘাটনে সিআইডি কাজ করছে। আমরা এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

ক্রাইম১৭ জুলাই ২০২৬
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট

ক্রাইম১২ জুলাই ২০২৬
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
mymensingh1 মিনিট

ক্রাইম১২ জুলাই ২০২৬
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ফুলপুর উপজেলা প্রতিনিধি1 মিনিট

ক্রাইম৯ জুলাই ২০২৬
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ফারহানা আক্তার2 মিনিট
