শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
Phulpur24
ক্রাইম

ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

১২ জুলাই ২০২৬1 মিনিট পড়া22 বার দেখা হয়েছে
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ফুলপুর থানার ধীতপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মো. ইউসুফ আলী (৭৪)-এর সঙ্গে একই গ্রামের মো. মিরাস উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. সবুজ মিয়ার (২৫) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধের জেরে তারা ইউসুফ আলীর ওপর হামলা চালিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, মামলার প্রধান আসামি মো. মিরাস উদ্দিনকে রোববার (১২ জুলাই) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বারুরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ফুলপুর থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
ক্রাইম১৭ জুলাই ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা