শনিবার, ১ আগস্ট, ২০২৬
Phulpur24
ক্রাইম

ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

১ আগস্ট ২০২৬1 মিনিট পড়া1 বার দেখা হয়েছে
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুর ২৪
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল উপজেলার পয়ারী ইউনিয়নের ২ নম্বর খণ্ড এলাকায় হারুন অর রশিদের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রাব্বি ওরফে অলি (১৯)। তিনি উপজেলার ৬ নম্বর পয়ারী ইউনিয়নের ধলী গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাব্বির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচা থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
ক্রাইম১৭ জুলাই ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা