ক্রাইম
শ্রীপুরে বেড়াতে এসে মোবাইল মেকানিকের হামলায় নারীসহ আহত ৩, থানায় লিখিত অভিযোগ
শ্রীপুরে বেড়াতে এসে মোবাইল মেকানিকের হামলায় নারীসহ আহত ৩, থানায় লিখিত অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বেড়াতে এসে মোবাইল মেকানিকের হামলার শিকার হয়েছেন এক যুবক, তার ভাবিসহ তিনজন। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা সম্প্রতি শ্রীপুরে বেড়াতে এসে একটি রিকশা থেকে নেমে সাগর টেলিকমের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় দোকানের এক মোবাইল মেকানিক মোটরসাইকেল চালিয়ে এসে অসাবধানতাবশত তাদের একজনের পায়ের ওপর চাকা তুলে দেয়।
এ ঘটনায় প্রতিবাদ করলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওই যুবকের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করা শুরু করে। পরে দেবরকে রক্ষা করতে এগিয়ে আসেন তার ভাবি মাধুরী আক্তার নুপুর। অভিযোগ রয়েছে, তাকেও মারধর করা হয় এবং তার মাথায় আঘাত করা হয়। হামলায় আরও একজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

ক্রাইম১৭ জুলাই ২০২৬
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট

ক্রাইম১২ জুলাই ২০২৬
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
mymensingh1 মিনিট

ক্রাইম১২ জুলাই ২০২৬
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ফুলপুর উপজেলা প্রতিনিধি1 মিনিট

ক্রাইম৯ জুলাই ২০২৬
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ফারহানা আক্তার2 মিনিট
