ক্রাইম
ফুলবাড়ীয়ার দেওখোলা বাজারে মোবাইল কোর্ট: ঝুমা বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
ফুলবাড়ীয়ার দেওখোলা বাজারে মোবাইল কোর্ট: ঝুমা বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শহীদুল ইসলাম সোহাগ।
অভিযানকালে দেওখোলা বাজারের ঝুমা বেকারি-তে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়া পরিচালনা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর অনুমোদন ছাড়া লোগো ব্যবহার, ইচ্ছামাফিক মেয়াদোত্তীর্ণের তারিখ নির্ধারণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুত করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়।
এসব অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, অনাদায়ে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
জনস্বার্থে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

ক্রাইম১ আগস্ট ২০২৬
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুর উপজেলা প্রতিনিধি1 মিনিট

ক্রাইম১৭ জুলাই ২০২৬
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট

ক্রাইম১২ জুলাই ২০২৬
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
mymensingh1 মিনিট

ক্রাইম১২ জুলাই ২০২৬
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ফুলপুর উপজেলা প্রতিনিধি1 মিনিট
