ক্রাইম
ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মনোহারী ব্যবসায়ীকে কাঁচি দিয়ে হামলা, হাসপাতালে ভর্তি
ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মনোহারী ব্যবসায়ীকে কাঁচি দিয়ে হামলা, হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের ফুলপুরে পাওনা টাকা চাইতে গিয়ে কাঁচির আঘাতে গুরুতর আহত হয়েছেন এক মনোহারী ব্যবসায়ী। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ জুলাই) পৌরসভার ছনকান্দা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছনকান্দা বাজারের ঔষধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী মনোহারী ব্যবসায়ী পিন্টুর কাছ থেকে নিয়মিত বাকিতে বিভিন্ন পণ্য কিনতেন। শনিবার পিন্টু পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুর রাজ্জাক দোকানে থাকা একটি কাঁচি দিয়ে পিন্টুর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্ত আব্দুর রাজ্জাক পালিয়ে গেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ট্যাগ:
নিউজলেটার সাবস্ক্রাইব করুন
সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান
সম্পর্কিত সংবাদ

ক্রাইম১ আগস্ট ২০২৬
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ফুলপুর উপজেলা প্রতিনিধি1 মিনিট

ক্রাইম১৭ জুলাই ২০২৬
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
গাজীপুর করেসপন্ডেন্ট2 মিনিট

ক্রাইম১২ জুলাই ২০২৬
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
হালুয়াঘাটে মাদক মামলায় ২ জন গ্রেপ্তার
mymensingh1 মিনিট

ক্রাইম১২ জুলাই ২০২৬
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ফুলপুরে বৃদ্ধকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ফুলপুর উপজেলা প্রতিনিধি1 মিনিট
