শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
Phulpur24
ক্রাইম

ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়া হত্যা: বাড়িওয়ালার চার ছেলে গ্রেপ্তার, পিবিআই বলছে দায় স্বীকার

ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়া হত্যা: বাড়িওয়ালার চার ছেলে গ্রেপ্তার, পিবিআই বলছে দায় স্বীকার

M

mymensingh

Local Correspondent

৬ জুলাই ২০২৬1 মিনিট পড়া14 বার দেখা হয়েছে
ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়া হত্যা: বাড়িওয়ালার চার ছেলে গ্রেপ্তার, পিবিআই বলছে দায় স্বীকার
phulpur.24
ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়া রুবেলকে হত্যা করার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলে—রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া চারজন হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসা ছাড়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া রুবেল ও বাড়িওয়ালা পারুলের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে রুবেলের বিরুদ্ধে পারুলকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে পারুলের চার ছেলে রুবেলের কক্ষে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, তারা প্রথমে বাঁশ দিয়ে তাকে মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর তদন্ত শুরু করে পিবিআই। বিভিন্ন তথ্য-উপাত্ত ও তদন্তের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
ক্রাইম১৭ জুলাই ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা