সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
Phulpur24
ক্রাইম

ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার

ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার

ফুলপুর উপজেলা প্রতিনিধি

Reporter

৭ জুলাই ২০২৬1 মিনিট পড়া13 বার দেখা হয়েছে
ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার
phulpur.24
ময়মনসিংহের ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল নোট ব্যবহারে কাজে লাগানো একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই ২০২৬) রাত ৯টার দিকে ফুলপুর থানাধীন বওলা এমদাদিয়া শাহারিয়া হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে আব্দুর রহমানের মনোহারী দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৯ হাজার টাকার জাল নোটসহ অন্তু সাহা অন্তর (২২) ও আবির হাসান সিহাব (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন গ্রামের সহজ-সরল মুদি দোকানদারদের কাছ থেকে অল্প মূল্যের পণ্য কিনে ৫০০ ও ১ হাজার টাকার জাল নোট দিয়ে আসল টাকা ফেরত নিয়ে প্রতারণা করতেন। পুলিশ উদ্ধারকৃত জাল নোট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪০০ টাকা জব্দ করেছে। এ ঘটনায় ফুলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগ:

নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

সম্পর্কিত সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা
ক্রাইম১৭ জুলাই ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে দোকান ভাঙচুর, দিশেহারা ব্যবসায়ীরা