Friday, July 10, 2026
Politics

এনসিপির ফুলপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল-মাসুদ

এনসিপির ফুলপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল-মাসুদ

P

phulpur local Reporter

Reporter

July 9, 20261 min read11 views
 এনসিপির ফুলপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল-মাসুদ
phulpur.24
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ময়মনসিংহ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফুলপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটিতে মোঃ আল-মাসুদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। নবমনোনীত সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আল-মাসুদ এক বিবৃতিতে দলীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ময়মনসিংহ জেলা কমিটিসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দায়িত্ব তাঁর জন্য গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব দেওয়ায় আমি ময়মনসিংহ জেলা কমিটিসহ এনসিপির সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই বিশ্বাস আমার আগামী দিনের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ মেধা, শ্রম ও সততা দিয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।” তিনি আরও বলেন, নতুন এই দায়িত্ব পালনে ফুলপুর উপজেলার সর্বস্তরের জনগণ, গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।

Tags:

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ
PoliticsJune 26, 2026

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ